৩২.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজির আহমেদ রাজিব। সভাপতি পদে নির্বাচিত হন নাজমুল হক কাশেম। বৃহস্পতিবার (২৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন বৎসর মেয়াদী এ নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ হয়েছে।
উল্লেখ্য তানজির আহমেদ রাজিব ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র। তিনি স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি হিসেবে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তানজির আহমেদ রাজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নিজ উপজেলার আওয়ামী পরিবারের সকল স্থরের নেতা কর্মী।