৩২.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহ বিভাগীয় জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ (রবিবার) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অংশগ্রহন করেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, কমিটির সদস্য ও পার্টির যুগ্মমহাসচিব মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, সদস্য ও পার্টির স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান
ময়মনসিংহ বিভাগীয় জাতীয় পার্টির সাংগঠনিক কমিটির আলোচনা সভায় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ৩০ মে ২০২২ এর মধ্যে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে পরবর্তীতে জেলা সম্মেলন করতে হবে।
উল্লেখ্য থাকে যে, বিভাগীয় পূর্বের কমিটি ৭ সদস্য বিশিষ্ট এর সাথে আরো ৬ (ছয়) সদস্যকে অন্তর্ভুক্ত করেছেন। তাঁরা হলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যড. লিয়াকত আলী খান, এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার,যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপ্টন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাসের বাদল, কেন্দ্রীয় সদস্য মোঃ জাকির হোসেন খান ও সোহেল রানা মিঠু।