৩২.৭৪°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরের নকলায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শফিক মিয়ার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার(২৩ নভেম্বর) দিনভর নকলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াছিন আলীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন এই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক নাহার নিপুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মোবারক হোসেন মিন্টু, যুগ্ন আহ্বায়ক আ: সাত্তার, সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরন কালে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দগণ ১নং গণপদ্দী ইউনিয়নের চিতলিয়া এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত সফিক মিয়ার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে উপস্থিত নেতৃবৃন্দগণ নিহত শফিকের পরিবারের খোঁজ খবর নেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, গণপদ্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনির হোসেনসহ উপরে উল্লেখিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম