৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর বিএনপির প্রবীন কর্মী হাসেন আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… … … রাজউন) ।
শুক্রবার (১৬ আগস্ট) আনুমানিক রাত ৮টায় অসুস্থ হয়ে গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
শনিবার(১৭ আগস্ট) সকাল ১১টায় কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার নিজ বাড়ীর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম হাসেন আলী বিএনপির প্রতিষ্টাকালীন সময় থেকে একজন নিবেদিত কর্মী ছিলেন, এলাকায় বিএনপির যে কোন সভা সেমিনারে ও বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহন করতেন। তিনি স্ত্রী মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোঃ আজিজুল হক, সদস্য এসএম দুলাল সহ বিএনপি, যুবদল,সেচ্চাসেবক দল,ছাত্রদল ,জাসাস নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন এবং শোকহাত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম হাসেন আলীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং জানাজায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোঃ আজিজুল হক,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য এসএম দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম শাহীন, উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত হুসাইন সুমন, ডৌহাখলা ইউনিয়ন সেচ্চাসেবক দলের আহবায়ক খুররম খান, ইউনিয়ন সেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল মিয়া, দক্ষিন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল, ডৌহাখলা ইউনিয়ন মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, উপজেলা জাসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন সহ বিএনপি ও সহযোগী সংঘঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মী সহ এলাকার সকল স্থরের গন্যমান্য ব্যাক্তিবর্গ।