৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা কলেজের সাউথ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান রেজাউল করিম রেজা। গত মঙ্গলবার রাতে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত পেপারে ঢাকা কলেজের ৬ হলের অনুমোদন দেওয়া হয়েছে।
রেজাউল করিম রেজা ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তার গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়নের চল্লিশা বৈরাটি গ্রামে।
তিনি শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এস এস সি এবং ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১৮সালে এইচ এস,সি,পাশ করেন।
ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই কলেজ শাখা ছাত্রদলের একজন কর্মঠ কর্মী হিসেবে সক্রিয় ছিলেন ।

রেজাউল করিম রেজাকে ঢাকা কলেজের সাউথ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবং ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ জুলহাস কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রেজাউল করিম রেজা।

তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, অতীতের ন্যায় আগামীতেও দেশের কল্যাণে যেকোন প্রয়োজনে একজন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসাবে নিজেকে সর্বোচ্চ রাজপথে উজাড় করে দিতে পারি এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন এবং দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করতে পারি। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাউথ হল ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম