২৮.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ নানা প্রশাসনিক কার্যক্রমে সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে এই কার্যালয়টিতে সেবা গ্রহীতারদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছেন দুদকের এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহের দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানের টিম প্রধান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন জানান, অনেক দিন ধরেই সাব-রেজিস্ট্রি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, ঘুষ লেনদেন, নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শুনা যাচ্ছিল। মূলত এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিনে অভিযান পরিচালনা করতে এসে সংশ্লিষ্ট অফিসের নিরাপত্তাকর্মী রসুল মিয়া এবং অফিস সহকারী শিউলীর যোগসাজসে নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছি।
ঘুষ লেনদেনসহ নানা ধরনের হয়রানি ও অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, অভিযানের পর নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগ জানতে পেরেছি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদকের ৩ সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শাহাদাৎ হোসেন এবং রেজুওয়ান আহম্মেদ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম