৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চলমান ডিমের বাজার অস্থিতিশীলতায় ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গৌরীপুর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ভোক্তাদের মাঝে সুলভমূল্যে ডিম বিক্রি শুরু করেছে।
৬ নভেম্বর বুধবার গৌরীপুর কলেজ রোড মোড়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.হারুন অর রশিদের সার্বিক তদারকিতে ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়। সরকারি মূল্যে প্রতিটি ডিম ১২ টাকা করে বিক্রি হচ্ছে। প্রথম দিন ১হাজার ডিম বিক্রি হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ড.হারুন অর রশিদ জানান,ভোক্তাপর্যায়ে সুলভমূল্যে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ডিম বিক্রি শুরু হয়েছে। ডিম বিক্রির কার্যক্রম চলমান থাকবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম