৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অধিকার আদায়ে আন্দোলন, সংগ্রাম এবং তার কর্মজীবন পৌঁছে দিতে বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’।
রেল জাদুঘরটি সকল শ্রেনীর দর্শনার্থীদের জন্য বর্তমানে গৌরীপুর জংশন স্টেশানে অবস্থান করছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি ময়মনসিংহের গৌরীপুরে সকল শ্রেনীর দর্শনার্থীদের বেশ নজর কেড়েছে ।
বুধবার (১২ অক্টোবর) বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি দর্শনে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন করেন ঊপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ ও নতুন প্রজন্মের কাছে কাছে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অজানা তথ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রেলওয়ের ১ টি কোচকে দৃষ্টিনন্দন জাদুঘর সাজিয়েছে। সরকারীভাবে বিপুল আগ্রহ নিয়ে শিক্ষা সফরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল যাদুঘর দর্শন করে গৌরীপুরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ জানান-জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতার ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন প্রজন্মের শিশুদের কাছে তুলে ধরতেই এ শিক্ষা সফরের আয়োজন।
গৌরীপুর রেলওয়ে জংশনের রেলস্টেশন মাস্টার অখিল চন্দ্র দাস জানান- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি সম্মান জানাতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হান, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম,রেলস্টেশন মাস্টার অখিল চন্ত্র দাস,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ,স্কাউট সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
গৌরীপুর রেলওয়ে জংশনে ১১ অক্টোবর মঙ্গলবার থেকে চালু হওয়া এর প্রদর্শনী চলবে আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।