২৮.৮৫°সে, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সোনারামপুর এলাকায় বাজি ধরে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (১০মে)ভোরে নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া এলাকার জনৈক দুই ব্যক্তির দুটি ষাঁড়ের মাঝে এ লড়াইয়ের আয়োজন করে।এলাকাবাসী কয়েকজন জানান, এ স্থানে খুব ভোরে প্রায়ই এ ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়ে থাকে। স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকার জুয়ারী লোকজন ভোরে এ লড়াই দেখতে এসে টাকা বাজি ধরেন।এতে আয়োজকরা লাভবান হলেও সর্বশান্ত হন সাধারণ মানুষ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,এ ষাঁড়ের লড়াইয়ের বিষয়ে তিনি অবগত নন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  


আরও পড়ুন

২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম