২৮.৯৯°সে, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর ৭ মে(মঙ্গলবার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা অনুষ্টিত। এ উপলক্ষে কৃষি অফিসের আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ।

মেলায় উল্লেখযোগ্য,ষ্টলগুলির মধ্যে ছিল কন্দাল ফসল ব্যাবস্থাপনা স্টল,খাদ্য প্রক্রিয়াজাত করন স্টল,জৈবকৃষি ও জৈব বালাই নাসক স্টল। কৃষক আবু বক্কর মিয়ার কুমিল্লা থেকে সংগ্রহ করা ১২ কেজি ওজনের বিশাল কাঠালি কচু,কৃষক সহিদুল ইসলামের ফাইজা এগ্রোর উৎপাদিত জৈব সার,জৈব কিটনাসক,উন্নত জাতের, অর্গানিক সরিষার তৈল,ভার্মি কম্পোজ, গ্রীষ্ম কালিন নানা সবজির চারা প্রদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি জানান, এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে
গোল আলো ৪৫০ হেক্টর,মিষ্ট আলো ১০ হেক্টর,লতি কচু ১১৮ হেক্টর, মুখি কচু ৫ হেক্টর আবাদ করা হয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম