৩০.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গত ১০ মে সভাপতি পদে ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক পদে নাসিম আহমেদ জয়ের নাম ঘোষণা করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৯৯ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯/২০ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ের শিক্ষার্থী মাহমুদুল খান সানী।
সানীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। পড়াশোনার পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তাও।

সানী স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল খান পাঠানের ছেলে ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির ভাগ্নে।

মাহমদুল খান সানী বলেন, দীর্ঘদিন পর ইবি ছাত্রলীগ নতুন কমিটি  ঘোষণা হয়েছে এটা সত্যিই আনন্দের বিষয়। নতুন কমিটিতে স্থান পেয়ে সম্মানিত বোধ করছি। নিজের উপর অপির্ত দায়িত্ব পালন করে ছাত্রলীগকে গতিশীল ও সুসংগঠিত করার জন্য কাজ করবো।

তিনি বলেন,বঙ্গবন্ধু আমার আর্দশ, বঙ্গবন্ধু আমার চেতনা।বাবার মুখে প্রথম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শুনি,সেই থেকেই ছাত্রলীগের প্রতি ভালো লাগা ও ভালোবাসা তৈরি। কিছু চাওয়া পাওয়ার জন্য নয়,বরং টিউশন এবং কোচিং করিয়ে যা পাই তা দিয়ে রাজনীতি করি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করে যাবো।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম