৩২.৩২°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে।ময়মনসিংহ গৌরীপুর শ্যামগঞ্জ সড়কে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু’র নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসুচির অংশ হিসেবে ১ দফা দাবি আদায়ে লক্ষ্যে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে,২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে বিএনপির অঙ্গ সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ মজিবুর রহমান। গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, গৌরীপুর পৌর ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন। উপস্থিত ছিলেন, হান্নান তালুকদার, আতাউর রহমান, মোঃ শিপন মিয়া, মোঃ আল আমিন, পিপলু, বাদল, আনু, মোঃ জয়নাল, সাজু মিয়া, বকুল সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম