২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্নাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম থেকে এক র‌্যালি শহর প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাপা’র সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হাদি, সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, আনোয়ারুল হাসান খান সেলিম, সাবেক চেয়াম্যান আব্দুল মোতালেব, আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, আব্দুল মতিন, পৌর কাউন্সিলর আজিজুর রহমান জীবন, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র সমাজের আহবায়ক এইচ এম সারোয়ার, উপজেলা যুবসংহতির সভাপতি সারোয়ার্দী সুজন, সম্পাদক আতিকুর রহমান সুজন প্রমুখ।

এসময় উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম