২৯.৮°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পুস্তক বিক্রেতা বই বিতান দোকানে সন্ত্রাসীদের হামলা,ভাংচুরের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১মার্চ) বেলা ১২ টায় পৌর শহরের মধ্য বাজার এলাকার শহীদ হারুণ পার্কের সামনে মানববন্ধনে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সদস্যরা অংশ গ্রহন করেন।
বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি গৌরীপুর উপজেলা শাখার কর্মসুচির অংশ হিসেবে বেলা ২ টা পর্যন্ত গৌরীপুর উপজেলার সকল পুস্তক বিক্রির দোকান বন্ধ রাখা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বই বিতানের সত্বাধিকারী সাদাত হাসান রাজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিপ্লব লাইব্রেরীর সত্বাধিকারী সংঘঠনের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সেন,বিসমিল্লাহ লাইব্রেরির মালিক কোষাধ্যক্ষ মিরাজ আলী খান,বন্ধু লাইব্ররীর মালিক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি, সদস্য মালিয়াত লাইব্রেরীর মুন্না, মদিনা লাইব্ররীর আবু সায়িদ, জনতা লাইব্রেরীর বিপ্লব কুমার,কলতাপাড়া লাইব্ররীর আয়নুল, স্টুডেন্ট লাইব্রেরীর মালিক আনোয়ার হোসেন সহ উপস্থিত ছিলেন পুস্তক বিক্রেতা সমিতির সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, গত ২৫ ফেব্রুয়ারী রাত ৯.৩০ মিনিটে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুণ পার্কের সামনে পুস্তক বিক্রির দোকান “বই বিতানে” সন্ত্রাসীরা হামলা,ভাংচুর করে। এ বিষয়ে গৌরীপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম