৩২.৩২°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরুন কৃষ্ণপুর গ্রামের (অব:) অতিরিক্ত কৃষি অফিসার মো: আবুল হাসিম ও মিনা পারভীন দম্পতির কনিষ্ঠ পুএ মো: মো:কামরুজ্জামান পিন্টু চীনের Northeast Agriculture University, China থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

জনাব কামরুজ্জামান সাইন্টিফিক অফিসার পদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)২০১৩ সালে যোগদান করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে সিনিয়র সাইন্টিফিক অফিসার পদে কর্মরত আছেন।
জনাব কামরুজ্জামান এর পূর্বে দক্ষিণ কোরিয়ার Kyungpook National University থেকে ২০১৭ সালে Food Security and Agriculture Development এই বিষয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে বিএসসি ইন্জিনিয়ারিং (কৃষি প্রকৌশল) এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম এস সম্পন্ন করেন।
ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এক পুএ মো: আবরার ফাইয়াজ ও কন্যা সেহেরিস আনাবিয়া সন্তানের জনক।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম