৩৬.১৭°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের পর পর চারবার নির্বাচিত জনপ্রীয় চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন ৪র্থ বারের মত শপথ গ্রহন করেলেন।
সোমবার(২৮ মার্চ) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষে এ শপথ গ্রহন করান ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৪র্থ ধাপে বিগত ২৬ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে সিধলা ইউনিয়নে বিছিন্ন ঘটনায় ২টি কেন্দ্র স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন। তারপর গত ৭ ফেব্রুয়ারী পুনরায় ২টি কেন্দ্রে ভোট গ্রহন হলে ১১জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতিক নিয়ে জয়নাল আবেদিন বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন। এ নিয়ে তিনি পরপর ৪ বার বিজয়ী হন।
শপথ গ্রহনের পর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষের সামনে চেয়ারম্যান জয়নাল আবেদিন Gnews24bd.com কাছে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, সিধলা ইউনিয়নের প্রতিটি মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক যুগের পর যুগ ধরে। পরপর ৪ বার নির্বাচনে তারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কোনো প্রকার দুর্নীতি বা স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার আমি করিনি।
তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেন। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে ৪র্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করায় আমি ইউনিয়নবাসীর কাছে চির কৃতজ্ঞ।
আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নে সেবা নিতে আসা সব শ্রেণির মানুষের জন্য সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। শুধু আমি নই, সবাইকে নিয়ে পরিষদকে একটি সেবামূলক ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চেষ্টা করেছি। আমি আর হয়ত নির্বাচন করবোনা কিন্তু যতদিন বেচে থাকবো আমার ইউনিয়ন বাসির সাথে সুখে দুঃখে থাকার চেষ্টা করব। বর্তমানে ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সর্বপুরি চেষ্টা করবো।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম