৩২.৩২°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে কৃষক সাহেব আলী (৪৫) হত্যায় ১৫ জনকে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার(৪ জুলাই) সকালে নিহতের ছেলে মোঃ রাজীব মিয়া (২৪) বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। গৌরীপুর থানার মামলা নং-৩।
এ হত্যাকান্ডের ঘটনায় সোমবার রাতেই নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকা থেকে র‌্যাব-১৪ এর সহযোগিতায় গৌরীপুর থানার এস,আই আঃ লতিফের নেতৃত্বে মামলার আসামী খলতবাড়ি গ্রামের মৃত ছামির উদ্দিন ফকিরের ছেলে বাবুল মিয়া ও বাবুল মিয়ার ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
মামলার অন্য আসামীরা হলেন- খলতবাড়ী গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ সারোয়ার হোসেন (৩৮), মৃত হাশেম ফকিরের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪০), মোঃ পারভেজ মিয়া (২৬), মোঃ মামুন মিয়া (৩০), মৃত সিরাজ ভুইয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫), মোঃ আঞ্জু মিয়া (৫৫), মোঃ সোহেল মিয়া (৪২), মৃত মতিউর রহমানের ছেলে মোঃ সুজন মিয়া (৩৫), মৃত জাহের উদ্দিন ভুইয়ার ছেলে মোঃ জয়দুল্লাহ (৪০), বাবুল মিয়ার ছেলে মোঃ আলী আহসান শিমুল (২৬), মোঃ এনামুল হক (২৩), মোঃ নাজমুল মিয়া (২৩), স্ত্রী মোছাঃ মদিনা বেগম (৫০)।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১৪ এর সহযোগিতায় বাবুল মিয়া ও তার পুত্র জহিরুল ইসলামকে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, গত শনিবার দুপুরে উপজেলার খলতবাড়ি গ্রামের সাহেব আলী ও বাবুল মিয়া গংদের মাঝে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গুরুতর আহতবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সাহেব আলী মারা যান। এ ঘঠনায় আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম