২৯.৪১°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মযমনসিংহের গৌরীপুর এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২জুলাই) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজ বাড়ী গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম ‎হোসনে আরা(৩০)
নিহত মহিলা বোকাইনগর ইউনিয়নের কবিরাজ বাড়ী গ্রামের পার্শবর্তী কাউলাটিয়া গ্রামের আব্দুল গনির মেয়ে।

সরজমিনে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, আজ বেলা ১১টার দিকে ঘুড়ি উড়ানোর জন্য কয়েক জন শিশু কচুক্ষেতে গেলে তাদের নজরে পড়ে মহিলার লাশ। এরপর বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে যান গৌরীপুর থানা পুলিশের সদস্যরা।

নিহত হোসনে আরার মা জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল, তবে মাঝে মধ্যে দিনে ও রাতে ঘর থেকে বের হতো আবার বাড়ীতে চলে আসতো। গতকাল গভীর রাতে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। সকালে শুনি তার লাশ কচু ক্ষেতে পড়ে আছে।
প্রতিবেশীরা জানান, হোসনে আরা মানসিক সমস্যায় ভুগছিলেন তবে সে কারও কোন ক্ষতি করতোনা, সকলেই তাকে ভাল হিসেবেই জানে। তবে বিষয়টি একটি হত্যাকান্ড বলে ধারনা করছে এলাকাবাসী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দিদারুল ইসলাম জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম