২৮.১°সে, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আক্দুল খালেকের বাড়ীর গোরস্থান সংলগ্ন বাঁশঝাড় থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাতনামা যুবতী (২৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের আব্দুল খালেক জানান, রোববার সকালের দিকে তিনি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গোরস্থানে মাঝে বাঁশঝাড়ে অপরিচিত একজন নারীর লাশ দেখতে পান। এসময় প্রতিবেশীদের ডাকাডাকি করে প্রতিবেশীদের নিয়ে লাশটির কাছে গিয়ে দেখেন লাশের গলায় ওড়না পেঁছানো রয়েছে।
যুবতীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, লাশের পরিচয় জানার জন্য আমরা সকল থানায় মেসেজ পাঠিয়েছি।
নিহতের পরিচয়,শনাক্তকরনের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা হয়েছে।