২৭.৮৩°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়নে কুমড়ি গ্রামে বিরাঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুলে এক আবেগঘন পরিবেশে ১৯ এপ্রির রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাথ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাথ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : গৌরিপুর মহিলা ডিগ্রি কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব তারিকুল ইসলাম,রাইশিমুল দারুণ সুন্নাহ মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব ফক্কর উদ্দিন মাস্টার।
সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। বক্তারা ও বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সকল শিক্ষার্থীর মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাও: আতাহার আলী।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম