২৯.৮°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঐতিহ্যবাহী নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (বৃহস্পতিবার)সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ অভিবাবক পদে মোট ৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দুইবছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ১১৭৯ জন অভিভাবকদের মধ্যে ৮৯০ জন অভিবাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল গণনায় সাধারণ অভিবাবক প্রতিনিধি ৪জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে ১জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন।
নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, নির্বাচনের প্রিজাইডিং অফিসার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
নির্বাচনী ফলাফলে বিজয়ীরা হলেন- ২ নং ব্যালটে আব্দুল কাদির ৫৯৩ ভোট পেয়ে ১ম হন, ৭নং ব্যালটে মোঃরফিকুল ইসলাম খান পাঠান ৫৪৪ ভোট পেয়ে দ্বিতীয় হন, ৪নং ব্যালটে আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান ৪৩৮ ভোট পেয়ে তৃতীয় হন ও ১নং ব্যালটে অমল চন্দ্র দাস ৩১৫ ভোট পেয়ে চতুর্থ স্থান নির্ধারন করে নির্বাচিত হন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ব্যালটে মামুদা আক্তার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে শেষে বিজয়ীদের মাঝে ফলাফলের কপি হস্তান্তর করেন প্রিজাইডিং অফিসার।
প্রিজাইডিং অফিসার অফিসার একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় জানান, উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১৭৯ ভোটারের মধ্যে ৮৯০ জন অভিবাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত অভিবাবক সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে তাদের সাথে মিলে মিশে সহযোগিতার আশ্বাস প্রদান করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।