২৭.৮৫°সে, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১সেপ্টেম্বর) সন্ধা ৬.৩০ মিনিটে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর শিবপুর গাংচিল রেস্টুরেন্টের কাছ থেকে অটো রিকসা চালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন (২৬)কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন ও গৌরীপুর থানা পুলিশ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অটো রিকসা চালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, রামগোপালপুর বাসস্টান্ড থেকে যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারী ঈশ্বরগঞ্জ যাওয়া কথা বলে ভাড়া ঠিক করে ঈশ্বরগঞ্জ রওনা হলে বাসস্টান্ড থেকে ১কিলো দুরে শিবপুর গাংচিল রেস্টুরেন্টের নিকটবর্তী রাস্তায় ছিনতাই কারীরা কৌশলে নিয়ে চালকে অজ্ঞান করে অটো নিয়ে চালককে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাজেন্সী বিভাগের কর্মরত চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ জানান, রুগিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে আমরা চিকিৎসা দিচ্ছি তবে বর্তমানে তিনি শংকামুক্ত।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান,স্থানীয় লোকজন সংবাদ জানালে আমরা রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্থারকরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করাই।
এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।