২৯.১°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আমীন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭সেপ্টেম্বর) সকাল ১১ টায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইউসুফ আলী, ভালুকা কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, সাংবাদিক ফারুক আহাম্মদ, শাহগঞ্জ কলেজের অধ্যাপক আতাউর রহমান খান, স্কুলের পরিচালনা কমিটির সাবেক সদস্য মিরাজ আলী,পৌর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা মাজহারুল আনোয়ার ফেরদৌস, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হালিম, রুপম রশিদ, বিল্লাল হোসেন, মওলানা আব্দুল বারী, বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আব্দুল হান্নান সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অালোচনা শেষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল হান্নান।
উল্লেখ্য যে, নূরুল আমিন খান পাঠান ২০০০ সনের ৭ সেপ্টেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গৌরীপুর পৌর শহরে ভালুকাস্থ নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান। তিনি ছিলেন গৌরীপুরের একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জাতীয় পার্টির অন্যতম নেতা, সফল জনপ্রতিনিধি ও ব্যবসায়ী। তৎকালীন সময়ে নূরুল আমিন খান পাঠান প্রথমে জাতীয় পার্টি থেকে প্রথম উপজেলা পরিষদের চেয়াারম্যান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যের দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গৌরীপুরে শিক্ষার আলো ছড়ানোর মহান উদ্দেশ্যে ১৯৮২ সনে গৌরীপুর পৌর শহরে প্রতিষ্ঠা করেন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়,এরপর একে একে তিনি প্রতিষ্ঠা করেন, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, ১৯৮৪ সালে শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুর ইসলামাবাদ ফাযিল(ডিগ্রী) মাদরাসা, মুখুরিয়া তালে হুসেন খান উচ্চ বিদ্যাালয়। ১৯৯৫ ইং সনে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয়কে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে রুপান্তর করেন । প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সংযোজন করেন শাহগঞ্জ সহরবানু সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালনকালে গৌরীপুর পৌর শহরে ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন।
নুরুল আমীন খান পাঠান ১৯৩৮ সনের ১ জুলাই গৌরীপুর মুখরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ২০০০ সনের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।