৩৬.১৭°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ লায়ন ড.সামিউল আলম লিটন (৫১) আর নেই। তিনি শনিবার(৩০ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে বারুয়ামারী গ্রামে নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে ঝগড়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আওয়ামী লীগের এই নেতার আকস্মিক অকাল মৃত্যুতে নিজ এলাকা গৌরীপুরসহ ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ১ম জানাজা সকাল ১১টায় ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে, ২য় জানাজা দুুপুর ২টায় গৌরীপুর খেলার মাঠে, ৩য় জানাজা বিকাল ৪টায় বারুয়ামারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানায়, সামিউল আলম লিটনের সহোদর ছোট ভাই মোশারফ হোসেন জুয়েলের সাথে পারিবারিক নানান বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার বিকেল সাড়ে ৩টায় গ্রামের বাড়ীতে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সামিউল আলম লিটনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম