৩৩.৭৯°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়নসিংহের গৌরীপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইপিজি) প্রকল্পের ৬৪ লাখ ৪৫ হাজার টাকা ফেরত চলে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারা ও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাযার্লয় সূত্রে জানা গেছে ২০১১/২২ অর্থ বছরে প্রথম ধাপে উপজেলার ১০ টি ইউনিয়নে ২ কোটি ৭১ হাজার টাকা বরাদ্দ আসে। এই প্রকল্পের মোট শ্রমিক সংখ্যা ১হাজার ৬শ ৯৭ জন। প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি।
নিয়ামানুযায়ী ৪০ কর্মদিবসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্ত নিধার্রিত সময়ের মধ্যে ৩১ কর্মদিবস কাজ হওয়ায় বাকি ৯ কর্মদিবসের টাকা ফেরত চলে যায়। এদিকে প্রকল্পের টাকা ফেরত চলে
যাওয়ায় উপকারভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
১০ টি ইউনিয়নে ফেরত যাওয়া টাকার পরিমাণ মইলাকান্দা- ৫ লাখ ৭০ হাজার, গৌরীপুর- ৬ লাখ, অচিন্তপুর – ৬ লাখ ১০ হাজার, মাওহা- ৫ লাখ ৭০ হাজার, সহনাটি- ৬ লাখ ৯০ হাজার, বোকাইনগর- ৭ লাখ ৪০ হাজার, রামগোপালপুর- ৭ লাখ ৮০ হাজার, ডৌহাখলা-৬ লাখ ৭৫ হাজার, ভাংনামারী-৬ লাখ ২০ হাজার ও সিধলা ৫ লাখ ৯০ হাজার।
গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পু বলেন – উপজেলার ১০টি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কর্মসৃজন) কাজ ৪০ দিনের মধ্যে ৩১ দিন হয়েছে। কাজ না হওয়ায় বাকি ৯ দিনের ৬৪ লাখ ৪৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত
চলে গেছে।
উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফ বলেন নির্ধারতি সময়ের মধ্যে কর্মসৃজন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় টাকা ফেরত গেছে। কাজনা করে বিল উত্তোলনের সুযোগ নেই। প্রকল্পের ৪০ দিন কর্মসূচির মধ্যে যত কর্মদিবস কাজ হয়েছে ঠিক তত কর্মদিবসের বিল প্রদান করা হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম