৩০.৮৬°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।দিবসটি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। দিবসটি উদযাপনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েলের নেতৃত্বে স্থানীয় ‘বিজয়’৭১’ স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন দলীয় নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, সাইমন, হারুন এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।