৩০.১১°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (২১) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত হুমায়ুন কবীর সোনাকান্দী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

শুক্রবার(১৩ জুন)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সহনাটি ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শুক্রবার সন্ধ্যায় সোনাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হুমায়ুন কবীরকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে দু-তিনটি ছুরিকাঘাতের চিহ্ন আছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সোনাকান্দী গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন ও সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত হুমায়ুনের লাশ দেখে শোক প্রকাশ করেন এবং ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)দিদারুল আলম জানান, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম