৩৬.১৭°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সায় নারী ও শিশুসহ একই পরবারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন মহাসড়কে ময়মনসিংহ থেকে আসা ব্যাটারি চালিত অটোরিক্সা ও ময়মনসিংহ অভিমুখি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক মির্জা মাঝহারুল আনোয়ার। তিনি জানান, সকাল ৭টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম