৩৩.০৫°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরীপুর মহিলা ডিগ্রী(অনার্স) কলেজের গভর্নিং বডির নতুন কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মুক্তার উদ্দিন চৌধুরীর কৃতি সন্তান, তানজিন চৌধুরী লিলিকে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে ময়মনসিংহ জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী গৌরীপুর সিধলা ইউনিয়নের ধীতপুর গ্রামের মরহুম আব্দুল জলিল মাষ্টারের কৃতি সন্তান এডভোকেট আব্দুস সোবহান সুলতান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন।গত ১৯ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার।

সভাপতি তানজিন চৌধুরী লিলি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যাক্তিদেরকে নিয়ে এবং শিক্ষকদের সহায়তায় কলেজকে একটি শ্রেষ্ঠ মডেল কলেজ রূপদানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান জানান, সভাপতির নেতৃত্বে এডহক কমিটির সকল সদস্যদের নিয়ে আমরা শিক্ষার মান বৃদ্ধিকরণ ও কলেজের উন্নয়নকল্পে আমার আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে।
গভর্নিং বডির নতুন এডহক কমিটির সভাপতি তানজিন চৌধুরী লিলি ও বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান মনোনিত হওয়ায় এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থী অভিভাবকগনও অভিনন্দন জানিয়েছেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম