২৭.৪৬°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর শিল্পকলা একাডেমী রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ।
১৭ মে ( শুক্রবার) এ উপলক্ষে শিল্পকলা একাডেমী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিক হয়। সভায় উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমীর পরিচালনা পরিষদের সন্মানিত সদস্য গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্টাতা পরিচালক ওস্তাদ এম এ হাই, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের প্রতিষ্টাতা ওস্তাদ আব্দুল মালেক সরকার, এমইউজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্টাতা হারুন অর রশিদ। সংগীত নিকেতনের প্রচার ও প্রকাশনা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন শাহীনসহ উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সন্মানিত প্রশিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ একাডেমীর সীমানা প্রচীর,মেইন গেইট ও একাডেমীক ভবন সংস্কারের আশ্বাস প্রদান করেন।
গৌরীপুর এলজিইডি’র অধিনে কাজটি ৭৭ ফুট দীর্ঘ রাস্তার কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার এম এ বাসার ঝুলন।