৩০.৮৩°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার (১৮ মে) দুপুরে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ গেটের সামনে এসে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে।
মিছিলে ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’, ‘ছাত্রদলের সংগ্রাম, চলছেই চলবে’সহ বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার।
বক্তব্য দেন গৌরীপুর উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, আল ইমরান খান, মহিউদ্দিন তালুকদার আকাশ, সদস্য তাওহীদুল ইসলাম সরকার, গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, ইসলামাবাদ ফাজিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি রিফাত মিয়া, সাধারণ সম্পাদক কাদেমুল হক, রামগোপালপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, ছাত্রদল নেতা আশিকুজ্জামান সিয়াম, সৌরভ সরকার, মো. জিসান মিয়া, মো. রিফাত. মো. জুয়েল মিয়া প্রমুখ।