৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মায়ের মমতা কল্যাণ সংস্থার গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজার দুস্থদের সহায়তা ইউনিটের আয়োজনে হতদরিদ্রদের ঈদ উপহার সামগ্রী ও মাসিক আর্থীক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল (শনিবার) বিকাল ৩ টায় সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গৌরীপুরের কৃতি সন্তান গুড টেক্স ফেব্রিক্স এন্ড এপারেলস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ঠ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনির নিজ অর্থায়নে অসহায়,কর্মহীন, হতদরিদ্র সংস্থার সদস্যদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি বলেন,মানবিক কাজে নিজেকে উৎসর্গ করলেই প্রকৃত ত্যাগের মহিমায় মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকা যায়।দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।
আলোচনা সভায় রায়গঞ্জ বাজার ইউনিট কমিটির সভাপতি আলহাজ মোঃ মোস্তফা জামান লিটনের সভাপতিত্বে রায়গঞ্জ বাজার ইউনিটের সম্পাদক মোঃ উসমান গনি তান্নার সঞ্চালনায় সুচনা ও সাংঘঠনিক বক্তব্য রাখেন, মায়ের মমতা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট নাট্যকার ও কথা সাহিত্যিক অধ্যাপক ফজলুল হক।
বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্ঠা হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মকবুল হোসেন মাস্টার, সাংঘঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ,কলতাপাড়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী জহিরুল ইসলাম সুমন। সিনিয়র সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সমাজ সেবক সাহিদ সরকার।
উপস্থিত ছিলেন, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, বারোয়ামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক,সমাজ সেবক।
সার্বীক সহযোগিতায় ছিলেন,সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম,মোঃ ইসলাম উদ্দিন,মোঃ নুরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন উপকার ভুগি পুরুষ মহিলা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মায়ের মমতা কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী কিছু উদ্যোমী মানুষের সমন্বয়ে এ সংগঠনটি মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান ও দরিদ্র মেধাবী এতিম শিক্ষার্থীদের অার্থীক সহায়তা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করে আসছে।