৩৩.০৫°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়া-গৌরীপুর সড়কে তাতকুড়া বাজার এলাকায় রোববার(৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু’র নেতৃত্বে বিএনপির অঙ্গ সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৯ম ধাপে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসুচি পালন করছে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন জোট ও সমমনা দলগুলো।

এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তাতকুড়ায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সম্মানিত সদস্য মজিবুর রহমান, যুবদলের বাহালুল মুন্সি, হান্নান তালুকদার, আতাউর রহমান, শিপন মিয়া, আনু, জয়নাল, আল আমিন, পিপলু,সাজু,কাইরুল বাদল সহ
গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক , গৌরীপুর পৌর ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাদ, মোমেন প্রমুখ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম