৩২.৫৭°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে গৌরীপুর থানাধীন মাওহা ইউনিয়নের হতদরিদ্র জুবেদা খাতুন।
মুজিব – শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহন করে। এরমধ্যে গৌরীপুর থানাধীন মাওহা ইউনিয়নের রামকৃঞ্চপুর (বড়ইকান্দা) এলাকায় হতদরিদ্র জুবেদা খাতুনের পরিবারকে সুদৃশ্য গৃহ নির্মান শেষ হয়েছে। আগামীকাল রবিবার(১০ এপ্রিল) সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে মুজিব বর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকি।

উল্লেখ্য যে, গৃহহীনদের জন্য প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে নূন্যতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেয়ার কাজ শুরু করে। এতে সারাদেশে ৫২০ টি ঘর নির্মান সম্পন্ন করা হয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম