৩৩.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রিক্সা, অটো রিক্সা চালকদের কাছ থেকে বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি বন্ধের দাবীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের রিকশা চালক ও মালিকগন ১৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে ভিক্ষোভ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের কথা শুনার জন্য অভিযোগ কারিদের কাছে আসলে রিক্সা অটোরিক্সার চালকগন আবেগ জড়িত কন্ঠে গৌরীপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে ১০ টাকা করে প্রতিদিন ৩০ থেকে ৫০ টাকা চাঁদা দিতে হয়। তাছাড়া প্রতিদিন ৩শ টাকা গাড়ির মালিককে আমদানি দিয়ে দিতে হয়। এই অবস্থায় আমরা এখন কি করবো।
এ সময় উপস্থিত বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন বলেন এলাকার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা নিম্ন আয়ের মানুষদের কষ্টের আয়ের টাকা  থেকে চাঁদা নেয়া অত্যন্ত অমানবিক।
এরপর উপস্থিত চালকগন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্বারকলিপি প্রদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ তাদের আশ্বস্ত করে বলেন, কোথাও কোন চাঁদাবাজি চলবেনা পৌরসভা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম