২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি রেজি নং- ম-০১৬২৪ এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বৃস্পতিবার বিকেলে গৌরীপুর পাঠ বাজার মোড়ে সংঘঠনের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমিতির সহ সভাপতি মোঃ মাহবুবুল আলম ফারুকেরর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল জলিল মুনশি, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া,সাবেক অর্থ সম্পাদক খোরশেদ আহম্মেদ।
সাধারণ সভায় সংগঠনের সদস্যরা ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বাজারের ব্যবসায়ী ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করার লক্ষে সিদ্ধান্ত গৃহিত হয়।
আলোচনা সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কার্যকরি কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরি কমিটি গঠন কল্পে প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষনা করা হয়।
বিরতি নিয়ে আবার দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সদস্য হাফেজ আবুল কালামের সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ মাহবুবুল ফারুক সভাপতি ও ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান খান, , সাংগঠনিক সম্পাদক আলী উছমান তুহিন, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ,দপ্তর সম্পাদক আলহাজ ফজলুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জান জুয়েল, সন্মানিত সদস্য হাফেজ আবুল কালাম, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ খোরশেদ আহমেদ। উপদেষ্ঠা মন্ডলীর সদস্যরা হলেন মোঃ আব্দুল জলিল মুনশী, মাওলানা আব্দুল হান্নান,পংকজ সাহা, চন্দন এস, মোঃ নবী হোসেন,হাফেজ আব্দুল বারী, মোঃ শাহজাহান খান।
বিদায়ী কমিটির সবাইকে তাদের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচির জন্য ধন্যবাদ জানান নব নির্বাচিত সভাপতি মোঃ মাহবুব আলম ফারুক তিনি নবনির্বাচিত কার্যকরি পরিষদের সবাইকে অভিনন্দন জানিয়ে সমিতিকে আরো বেগবান করে ব্যাবসায়ীদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় আরো নতুন নতুন কর্মসূচি, পরিকল্পনা ও বাস্তবায়নের আহবান জানান।