৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে রেফ্রিজারেটর উপহার দিলেন গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের বড় বাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি। রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ রেফ্রিজারেটর উপহার দেয়া হয়।
ফ্রিজ উপহার প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌরসভার কাউন্সিলার মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান সাদেক, নুরুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম,গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাবেক সহ-সভাপতি নাজিমূল ইসলাম শুভসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।