২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পাঠ বাজার মোড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম মিটু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত মিটু উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোখলেছুর রহমানের একমাত্র ছেলে।
মিটু গৌরীপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
নিহত মিটুর চাচা পাটবাজার এলাকার সোমা ফার্মেসীর মালিক দেলোয়ার হোসেন ঈশা খা সাংবাদিকদের জানান- ঘটনারদিন সন্ধ্যায় ফার্মেসীর পাশের স্বর্ণের দোকান টিপু সুলতান জুয়েলার্সের মালিক টিপু সুলতানের সাথে স্থানীয় বাড়িওয়ালাপাড়ার বাসিন্দা এলবার্ড বাদলের ছেলে ডেভিড সেন্টু স্বর্ণের দরদাম কেনাকাটা নিয়ে প্রথমে কথাকাটি হয়। বিষয়টি মিমাংসা করে দেয়া হলেও কিছুক্ষণ পর সেন্টুর ছোট ভাই ডেভিড রকি দোকানে এসে টিপু সুলতানের সঙ্গে আবার বাকবিতণ্ডা শুরু করে। তখন কাছে থাকা মিটু তাদের ঝগড়া থামাতে যায় কিন্তু রকি মিটুর প্রতি উত্তেজিত হয়ে একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.মাহজাবিন সাংবাদিকদের জানান- হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।তার বুকের বাম পাশে একটি গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে তার হার্ট ছিদ্র হয়ে গেছে।
মিটুর মৃত্যুর খবরে তার পরিবারের লোকজন, সহপাঠীসহ সর্বত্রই শোকের মাতম বইছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ।
এদিকে মিটুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৌর শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এসময় বিক্ষুব্দ জনতা বেশ কয়েকটি দোকান-পাটে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে ভাংচুর করে। এছাড়া ডেভিড রকির বাসায় হামলার খবর পাওয়া গেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান- পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।তিনি আরও জানান- ২০১৮ সালে গৌরীপুর রেলস্টেশন এলাকায় কিশোর কালাচাঁন হত্যা মামলার আসামী ডেভিড রকি।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম