২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা এলাকায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর পৌরসভা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এ সময় তিনি সরকারের এই মহৎ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে ন্যায্য মূল্যে চাল কিনতে আসা উপকারভোগী মানুষের সাথে কথা বলেলে তারা এই দামে চাল পেয়ে খুবই সন্তুষ প্রকাশ করেন। একই সাথে ডিলারদের সরকারি নিয়ম নীতি মেনে চাল বিক্রয় করার পরামর্শ দেন।
খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানায় ৫ টি পয়েন্টে ৫ জন ডিলারেররমাধ্যমে এ চাল বিক্রি হচ্ছে।, উত্তর বাজারের ডিলার সুশান্ত সাহা, স্টেশন রোডের ডিলার তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকার ডিলার আব্দুল মোন্নাফ, কালিপুর দৈনিক বাজারের ডিলার দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যম তরফের ডিলার ইকরাম হোসেন মামুন; এ ৫ টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবেন। উল্লেখ্য প্রতি জন ক্রেতা ন্যায্যমুল্যে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে ন্যায্যমূল্যে চাল ক্রয় করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ,পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন,, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আব্দুল মোন্নাফ, উপজেলা ওএমএস কমিটির সদস্য-সচিবও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলার ও উপকার ভুগিগন ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম