৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব-এ কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হাবিবুর রহমান।
বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি হাবিবুর রহমান বলেন, “আইন সবার জন্য সমান। এ বিষয়টিকে বাস্তবে রূপ দিতে সরকার কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের পুলিশ বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশের মূল উদ্দেশ্য সমাজের বিভিন্ন অনিয়ম দূর করা। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
এসময় তিনি উপজেলায় মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেগ ফারুক আহমেদ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
সভায় আরও বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ আল-আমিন, শফিকুল ইসলাম মিন্টু, মো. রইছ উদ্দিন, কমল সরকার, ওবায়দুর রহমান, শামীম খান, ফারুক আহাম্মদ, আলী হায়দার রবিন, হুমায়ুন কবির, তিলক রায় টুলু, আনোয়ার হোসেন, শেখ মো. বিপ্লব, সুপ্রিয় ধর বাচ্চু, কামাল উদ্দিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ও আরিফ আহমেদ প্রমুখ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম