৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রদের বৈষম্য বিরোধী কোটা সংষ্কার আন্দোলনে ঘিরে ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় সহিংসতায় বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী রাকিব ও জুবায়ের আহমেদ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তাদেরকে স্মরণীয় করে রাখতে কলতাপাড়া বাজারের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজার থেকে গৌরীপুর সড়কের মোড়ে ‘তিন শহীদের মোড়’ নামে নামকরণের ঘোষণা দেয়া হয়েছে।
শুক্রবার(৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে কলতাপাড়া বাজারের মোড় পরিদর্শন করে এই ঘোষণা দেন।
এর আগে জুম্মার নামাজে ছাত্র জনতার আন্দোলনে গৌরীপুর সহ সারা বাংলাদেশে নিহত সকল ছাত্র জনতার আত্নার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কলতাপাড়া বিপ্লবের কবর জিয়ারত করে তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন বিএনপি নেতা হাফেজ মোঃ আজিজুল হক।

এর আগে গত বুধবার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর সামনের মার্কেটটি  আন্দোলনে নিহত শহীদ বিপ্লবের হাসানের স্মরণে ‘বিপ্লব মার্কেট’ নামে নামকরণ করা হয়।

হাফেজ মোঃ আজিজুল হক বলেন, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে গৌরীপুরে তিনজন শহীদ হয়েছেন। আমরা তাদেরকে স্মরণীয় করতে রাখতে কলতাপাড়া মোড় ‘তিন শহীদের মোড়’ নামকরণের ঘোষণা দিয়েছি। এছাড়াও কলতাপাড়া বাজারের একটি মার্কেট ‘শহীদ বিপ্লব মার্কেট’ নামে নামকরণ হয়েছে।  এসময় তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান।
জানা গেছে, গত ২০ জুলাই ছাত্রদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান, রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম