৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম, নূরুল ইসলাম উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা,সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক এবং সুধীজন অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাহার আলী।