৩১.০৩°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১মার্চ আগমন উপলক্ষে রবিবার(১মার্চ) বিকেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গৌরীপুর উপজেলার সদরের বঙ্গবন্ধু চত্বরে স্থানীয় সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে বোকাইনগর ইউনিয়ন ও গৌরীপুর সদর ইউনিয়ন আওয়ামীগের বর্ধিত সভায় বক্তৃতা দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী ছুরিকাঘাতে আহত হয়েছেন।
ছুরিকাঘাতের ঘটনায় সোমবার(২মার্চ) বিকেলে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করে এলাকাবাসি গৌরীপুর পৌর শহরে ও গৌরীপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করে।
এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
এ বিষয়ে চেয়ারম্যান হযরত আলী বলেন, যাঁরা আমাকে ছুরিকাঘাত করেছে, তাঁদের নাম সহ বিষয়টি আমি পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জানিয়েছি।
আহত চেয়ারম্যান হযরত আলীকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রস্তুতি সভায় গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলুফার আনজুম পপিসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। হট্টগোলের এক পর্যায়ে দুবৃর্ত্তরা হযরত আলী ছুরিকাঘাত করে।