২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা, দশ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও স্বাক্ষর নেয়া এবং নিবন্ধন (ডাটা এন্ট্রি) কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত কার্যক্রম শুরু হয়েছে চলবে ২১ আগস্ট পর্যন্ত।
প্রতিদিন তিন ওয়ার্ড ভাগ করে নতুন ভোটারদের ছবি তোলার কাযর্ক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান,এরপরে অনান্য ইউনিয়ন গুলোর মধ্যে ৪নং মাওহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,২২ আগস্ট থেকে ২৫ আগস্ট, ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট, ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর, ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৩ সেপ্টেম্বর থেকে ০৬ সেপ্টেম্বর, ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর, ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর, ৯নং ভাংনামারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৭সেপ্টেম্বর থেকে ২০সেপ্টেম্বর, এবং সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর গৌরীপুর পৌরসভা কার্যালয়ে উক্ত নতুন ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম চলবে।
এরমধ্যে যদি কেউ কোন সমস্যায় ছবি তোলা থেকে বাদপড়েন তাহলে পরবর্তীতে ভোটারদের ছবি তোলা হবে ২৫ সেপ্টেম্বর উপজেলার ০৫টি ইউনিয়নের সিধলা, মইলাকান্দা,গৌরীপুর সদর, মাওহা, সহনাটি এবং ২৬-২৭ সেপ্টেম্বর পৌরসভাসহ অপর ৫টি ইউনিয়নের পৌরসভা, অচিন্তপুর,বোকাইনগর,রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারি বাদপড়া ভোটারদের ছবি তোলা হবে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে। তাই নির্ধারিত সময়ে স্ব স্ব কেন্দ্রে ছবি তোলা ও অন্যান্য কার্যক্রমের জন্য হাজির হতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে তারা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন। একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।