৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে ৪কেজি গাজা সহ স্বামী স্ত্রী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসার হাসান রনি মহোদয়ের নেতৃত্বে উপ- পরিদর্শক জনাব মোঃ রহমত আলীসহ সংঙ্গীয় ফোর্স এর সমন্বয়ে রেইডিং পার্টির সহায়তায় গৌরীপুর উপজেলাধীন তাঁতকুড়া মধ্যপাড়া বাজারস্থ মোঃ জামাল উদ্দীন এর চায়ের দোকানের দক্ষিণ পাশে রাস্তার ফুটপাতের উপর আসামী আব্দুছ ছালাম ভূঁইয়া (৫০) এবং আসামী মোছাঃ মাহমুদা বেগম(৩৮) দ্বয়কে রাত ৮:১০ ঘটিকার সময় রেইডিং পার্টির সহায়তায় ঘেরাও পূর্বক আটক করা হয়। আসামীদ্বয় উভয়ের বাড়ী চাপের (সাববাড়ি), পোঃ ভাতশালা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আটককৃতদের সাথে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো গাঁজার ২টি প্যাকেটে ০৪ (চার) কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক মোট মূল্য : ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদি হয়ে গৌরীপুর থানায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৯ এর উপ-ধারা ১৯ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য গৌরীপুর থানায় প্রেরন করেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম