২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে ২নং গৌরীপুর, ৬নং বোকাইনগর, ও ১০নং সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর)জেলা প্রশাসক মফিদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ,ইউপি -০১ শাখার ৬৮৪নং পরিপত্রের আলোকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)আইন, ২০০১ এর ধারা ১০১ও ১০২ প্রয়োগ পৃর্বক গৌরীপুর উপজেলার ০৩(তিন)টি ইউনিয়ন পরিষদে নিম্ন লিখিত কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হইল।
৩টি ইউনিয়নে চেয়াম্যানদের শূন্যপদে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ, ৬নং বোকাইনগর ইউনিয়নের উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাকিবুল হাসান, ১০নং সিধলা ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব। জনস্বার্থে জারিকৃত আদেশ অভিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে অপসারনের কারনে উল্লেখ করা হয়েছে, উক্ত ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ দীর্ঘদিন যাবত অনুপস্থিত রয়েছেন এবং উদ্ভুদ্ধ পরিস্থিতিতে জটিলতা তৈরী হওয়ায় প্যানেল চেয়ারম্যানগণ কাজ না করায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘঠছে ফলে উক্ত ইউনিয়ন সমুহের নাগরিকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সে কারণে ইউপি চেয়ারম্যানদের অপসারণ করে নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক বসানো হয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম