৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া গ্রামের সজিব আহমেদ ও তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের নিকট থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল)সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেটে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কদ্দুছের পুত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর এ তথ্য নিশ্চিত করে তিনি আরও জানান, তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম (নাম্বার) উত্তোলন করে এ সিম দিয়ে জামাই ব্যবসা করে আসছিলো। রইছ উদ্দিন ওই এলাকার নুর হোসেনের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরও কারা জড়িত আছে, তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।