৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নয়ন মিয়া নামে এক বৃদ্ধ নিহত ও গুরুতর আহত হয়েছেন ৪জন।
রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উপজেলার দৌলতপুর গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে।
নিহত নয়ন মিয়া (৬০) দৌলতপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। আহতরা হলেন, মৃত ইয়াকুব আলীর ছেলে সবুজ মিয়া (৫৫), চাঁন মিয়া (৬২), আহত সবুজ মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (৩৬) ও নিহতের ছেলে এমদাদুল হক (১৮)আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে রুহুল আমিন (২৮) বলেন, কয়েকদিন পূর্বে লুডু খেলা নিয়ে তাঁর ছোটভাই এর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ঘটনার সময় একই গ্রামের হাফিজ উদ্দিন আকন্দের ছেলে  গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়াসিম উদ্দিন আকন্দের নেতৃত্বে তার লোকজন সন্ধ্যার সময় রামদা, লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রাদি নিয়ে অতর্কিত হামলা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীম আল নোমান জানান, হাসপাতালে আনার পূর্বেই নয়ন মিয়া মারা যান। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম