২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর রেল স্টেশান সংলগ্ন অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে নির্মাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গৌরীপুর রেলওয়ে স্টেশনের সম্মুখ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরীপুর উপজেলা সহকারি কমিশনার(ভুমি)সুনন্দা সরকার প্রমা।
এ বিষয়ে,গৌরীপুর রেলওয়ে স্টেশান মাস্টার মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছিল আমি জানতামনা,পৌরভুমি অফিসের সহকারি ভুমি কর্মকর্তা আমাকে জানালে তা আমি অবগত হই।
সহকারি ভুমি কর্মকর্তা জানান, স্টেশান এলাকায় রেলওয়ে জায়গা দখল করে বিভিন্ন ধরনের অবৈধ দোকান গড়ে উঠায় এতে দীর্ঘদিন ধরে জনভোগান্তিসহ যাত্রী ও পথচারীদের সমস্যা হচ্ছিল। তা ছাড়া নতুন করে আবার ১০ শতাংশ জায়গার মধ্যে দোকান ঘর উঠানো হচ্ছিল এলাকাবাসি এ ঘঠনা জানালে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করলাম।
জনগণের সুবিধার জন্য প্রাথমিকভাবে ১০ শতাংশ জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনোরকম ইজারা ছিল না, তা ছাড়া সহকারি কমিশনার (ভুমি) স্টেশান মাস্টার মোঃ শফিকুল ইসলামকে নির্দেশনা প্রদান করেন, স্টেশান এলাকায় যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সে সমস্ত দোকান মালিকদের পত্র মারফত নিদিষ্ট সময়দিয়ে দোকান সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
অভিযানে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ও গৌরীপুর স্টেশানের স্টেশান মাস্টার মোঃ শফিকুল ইসলাম,সহকারি পৌর ভুমি কর্মকর্তা হেদায়েত উল্লাহ। গৌরীপুর থানার পুলিশ সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।