৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহীদ জিয়া ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার মাগফেরাত কামনায় ও আন্দোলনে আহতদের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছুর সভাপতিত্বে ও সিঃ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, আনোয়ারুল ইসলাম কামাল, মনিরুজ্জামান জুয়েল,যুগ্ম সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দিন মৃধা,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, পল্লী বিষয়ক সম্পাদক আবুল খায়ের, শিল্প সম্পাদক মোজাম্মেল হক রাছেল,বন ও পরিবেশ সম্পাদক বদরুল,সাবেক ছাত্রদল নেতা বাশার আকন্দ,রাইসুল ইসলাম রিশাদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার , কৃষক দলের সাবেক আহ্বায়ক এস এম আলী আহম্মদ প্রমুখ।
অপরদিকে কৃষকদল বাসস্ট্যন্ড সংলগ্ন মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করে উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজী এনামুল হক,পৌর কৃষকদলের সাধারন গোলাম কাজীয়েল হাজাত মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান ভুইয়া,জেলা বিএনপি সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান, হাবিবুল ইসলাম খান শহীদ, বিএনপি নেতা এডভোকেট আবুল খায়ের,মনির উদ্দিন বোকাইনগরী, মজিবুর রহমান, ছাত্রদলের সাবেক
নেতা সাকিব মুন্সী প্রমুখ।